রবিবার, ০১:৫৮ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

পদ্মাসেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৪২ বার পঠিত

আজ রোববার (২৬ জুন) জণসাধারণের জন্য পদ্মাসেতুতে যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর রাতেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ জুন সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এদিকে দিনভর পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত ঘুরে দেখা গেছে, এই সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করছে, তার বড় একটি অংশই মোটরসাইকেল।

এসব মোটরসাইকেলের চালক-আরোহী অনেককেই সেতুতে দাঁড়িয়ে ছিলেন। কেউ কেউ ছবি তুলেছেন, ভিডিও করেছেন।

এর আগে সেতু বিভাগ জানায়, পদ্মাসেতুতে অনেকে যানবাহন থেকে নেমে সেতুর মালামাল চুরি করছে। এজন্য সেতু বিভাগ পদ্মাসেতুতে মানুষের হাঁটাচলার বিষয়ে কড়াকড়ি আরোপ করছে।

সেতুতে মানুষের না নামার বিষয়টি নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধও জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com