বুধবার, ১০:৩২ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

পিকআপ-লেগুনার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তারা চিকনাগুল হতে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথে সিলেট তামাবিল মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাছে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশ ফোর্স, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।

এদিকে দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com