বুধবার, ০৩:৫৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হলো পদ্মা ব্যাংক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত

একীভূতকরণের জন্য এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নরের উপস্থিতিতে দুই ব্যাংকের এমডি এমওইউ সই করেন। এ সময় ব্যাংক দুটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

জানা গেছে, একীভূত হওয়ার পর এটি এক্সিম ব্যাংক নামেই কার্যক্রম পরিচালনা করবে। গত বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ব্যাংক দুটি একীভূতকরণের সিদ্ধান্ত হয়।

এর আগে দুই ব্যাংক একীভূতকরণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক সায় দেয়। একীভূতকরণ কার্যকরের আগে সম্পদ মূল্যায়নে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করানো হবে। সেই অনুযায়ী পদ্মা ব্যাংকের সম্পদ কতো তা নিরূপণ হবে।

দুর্বল ব্যাংক একীভূতকরার মাধ্যমে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, ব্যবস্থাপনা ও তারল্য এই চারটি সূচকের ভিত্তিতে একটি পিসিএ ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে।

এ অনুযায়ী দুর্বল ব্যাংককে আগামী ডিসেম্বরের মধ্যে নিজ থেকে একীভূত হতে বলা হয়েছে। স্বেচ্ছায় না হলে কেন্দ্রীয় ব্যাংক বাধ্যতামূলকভাবেের আমানত নিরাপদ থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com