মঙ্গলবার, ০৬:১৭ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সোনারগাঁওয়ে ডাকাতদের গণপিটুনি, নিহতের সংখ্যা বেড়ে ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত ডাকাতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, সোনারগাঁওয়ের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর আছে। এছাড়া একজন আহত হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের পুলিশ ঘটনাস্থালে আছেন, তারা এ বিষয়ে কাজ করছেন।’

সোনারগাঁও থানার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com