মঙ্গলবার, ০৯:২৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাতিরপুলের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের পাশে রাজ কমপ্লেক্স নামের ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের সহকারী পরিচালক আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভবনটিতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

ভবনটিতে জানালা না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেয়াল ভাঙা হয় বলে এর আগে জানিয়েছিলেন আনোয়ারুল হক। তিনি তখন বলেন, ভবনটির কার্পেটের গোডাউনে আগুন লেগেছে। চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভাঙতে হচ্ছে।

এর আগে হাতিরপুলের এ আগুন লাগার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com