বুধবার, ০৭:৫৯ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশ, নিহত বেড়ে ২৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় প্রবেশকালে ১৮ জন অভিবাসী নিহত হয়েছিলেন। শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্পেন এবং মরক্কোর মানবাধিকার সংস্থাগুলো।

মরক্কোর কর্তৃপক্ষ জানিয়েছে যে শুক্রবার মেলিলা এবং মরক্কো সীমান্তের লোহার বেড়াতে পার হতে গিয়ে তারা মারা যান।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় ৭৬ জন নিরাপত্তা কর্মকর্তাসহ ১৪০ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

মন্ত্রণালয় প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে। মরক্কোর সরকারি টেলিভিশন টুএম স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার ১৮ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে এবং এরপর মৃতের সংখ্যা ২৩ জনের পৌঁছেছে বলে জানিয়েছে।

মরক্কোর হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সংখ্যাটি নিশ্চিত করেনি।

এমএপি জানিয়েছে, মরক্কোর নিরাপত্তা বাহিনীর দুই সদস্য এবং ৩৩ জন অভিবাসীকে মরক্কোর নাদোর ও ওজদা শহরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com