বুধবার, ০৮:৩৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পদ্মা সেতুর ২ প্রান্তে গাড়ির দীর্ঘ সারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে । এ সময় সেতুর দুই প্রান্তে বাস, ট্রাক, গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সারিতে কিছুটা ভোগান্তি হলেও অনেকে আবার পদ্মা পাড়ি দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

যাত্রীরা জানান, জ্যাম লেগেছে শুরুতেই। তবে এই কষ্ট ফেরিতে যাওয়ার থেকে অনেকটাই কম। জ্যামে যে ভোগান্তি ছিল, এটা তেমন কিছুই না।

টোল প্লাজায় টিকিট কাউন্টারে দায়িত্বরত সাগর হোসেন বলেন, আজকেই প্রথম যান চলাচল শুরু হয়েছে। তাই গাড়ির একটু চাপ রয়েছে। আর এখানে সবকিছুই যেহেতু নতুন, একটু সময় তো লাগতেই পারে।

এ প্রসঙ্গে সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে যানবাহন পারাপারের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা খুলে দেয়া হয়। টোল প্লাজা খোলার পর প্রথম দিকে মোটরসাইকেলের চাপ ছিল বেশি। কিন্তু, পরে বাস-মিনিবাস-প্রাইভেটকার ও ট্রাকের দীর্ঘ সারি হয়ে যায়। তবে, পদ্মা সেতু পার হওয়া ও দেখার জন্য উৎসুক জনতার সংখ্যাই বেশি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com