বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বেলারুশকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র দেয়া হবে : পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৫৬ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ‘আনুষ্ঠানিক প্রার্থী’ করার সিদ্ধান্তের ব্যাপারে পুতিনের এ বক্তব্যকে প্রথম প্রতিক্রিয়া বলা যেতে পারে।

তিনি গতকাল শনিবার সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে এক বৈঠকে এ খবর জানান।

তিনি আরো বলেন, মস্কো বেলারুশের সুখোই-২৫ জঙ্গিবিমানের আধুনিকায়ন করে এগুলোকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে তুলবে। অবশ্য পুতিন একথা বলতে ভুল করেননি যে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর আবেদনে সাড়া দিয়ে তিনি এ কাজ করতে যাচ্ছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পাশ্চাত্যের সাথে মস্কোর সম্পর্কে যে উত্তেজনা দেখা দেয় তা সাম্প্রতিক সময়ে বহুগুণে বেড়ে গেছে। গত চার মাসে পুতিন বহুবার তার দেশের পরমাণু অস্ত্র সক্ষমতার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তিনি যদিও পশ্চিমা দেশগুলোকে সরাসরি পরমাণু বোমা হামলার হুমকি দেননি কিন্তু তিনি এর মাধ্যমে ইউক্রেনকে সামরিক সহযোগিতা করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা গত বৃহস্পতিবার ইউক্রেন ও মলদোভাকে ইইউর সদস্যপদ পেতে ‘আনুষ্ঠানিক প্রার্থী’ করার সিদ্ধান্ত নেন। কিছু সংস্কার এনে ইউরোপীয় মানে পৌঁছাতে পারলে দেশ দুটি পূর্ণ সদস্য হতে পারবে। এতে কয়েক বছর সময় লাগতে পারে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com