মঙ্গলবার, ০৭:০৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

প্রার্থী তালিকায় ঠাঁই না পেয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরাতের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা নুসরাত জাহান। তার জায়গায় তৃণমূল থেকে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।এদিকে তৃণমূল থেকে টিকিট না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যামে ক্ষোভ প্রকাশ করেছেন নুসরাত।

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে, রেস্তরাঁয় বসে আছেন। তার সামনে রয়েছে এক প্লেট ‘সাওয়ারডো’। যা কিনা একটি টক স্বাদের খাবার। এই ছবির ক্যাপশনেই নুসরাত লেখেন, ‘আমি টক মানুষের চেয়ে এই সাওয়ারডো বেশি পছন্দ করি।’

গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরাত। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তবে গত পাঁচ বছরে বারবার সমালোচনায় নাম জড়ান নুসরাতের।

সন্দেশখালি ইস্যুতেও তারকা বিধায়ককে সেভাবে পাশে পাননি সেখানকার মানুষ। উলটো সংবাদমাধ্যমে ‘গা বাঁচানো’ অডিও বার্তাই দিয়ে কর্তব্য সেরেছিলেন নুসরাত। তাই এবারের লোকসভায় নুসরাতের ওপর আস্থা হারিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com