মঙ্গলবার, ০৯:২৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬ রমজান থেকে মেট্রোরেল চলাচলে সময় বাড়বে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পঠিত

আসন্ন রমজান মাসের ১৬ তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলে এক ঘণ্টা করে সময় বাড়বে। এ সময় মতিঝিল থেকে সবশেষ রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে রাত ৯টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে।

আজ রবিবার রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, ‘১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। প্রতিদিন যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।’

মেট্রোরেলে ইফতারের বিষয়ে তিনি বলেন, ‘ইফতারের সময়ের আগে ও পরে যাত্রীরা ২৫০ এমএল পানির বোতল বহন করতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।’

রমজানে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করা যাবে জানিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবেন। তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে ৭৫ মিনিট থাকার সুযোগ রাখা হয়েছে। এখন এটি ৬০ মিনিট ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com