রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন শামীম তালুকদার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

উপনির্বাচনে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন সিরাজগঞ্জ-২ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, জিপ গাড়ি প্রতিকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এছাড়াও উড়োজাহাজ প্রতীকে মুহা. শওকত আলী সেলিম ৩৪, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০, চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ এবং মোটরসাইকেল প্রতীকে অ্যাডভোকেট আব্দুর রহমান ২ ভোট পেয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোট কেন্দ্রের ১৮টি বুথে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জেলার সবগুলো কেন্দ্রে। ভোট গ্রহণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় কেন্দ্রগুলোতে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১১৯৬ ভোটারের মধ্যে ১১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ বেলকুচি আসনে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হলে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হওয়া এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com