মঙ্গলবার, ১০:৩৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেসবুকে মহানবী সা:-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৯ বার পঠিত

মহানবী সা:-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে অভিজিৎ দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে ঢাকার ধামরাই এলাকা থেকে ডিবি পুলিশ ওই যুবককে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।

আটক ওই যুবক মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের নন্দ বৈরাগীর ছেলে। তিনি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী সা:-কে নিয়ে কুটূক্তি করা কয়েকটি কমেন্টসের স্ক্রিনশট ছড়িয়ে পরে। এরপর রাতেই মানিকগঞ্জের বেশ কয়েকটি স্থানে এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয় মুসল্লিরা।

আজ শনিবার দুপুরে ঘিওর উপজেলার শ্রীবাড়ি বায়তুল মামুর জামে মসজিদের সামনে স্হানীয় চেয়ারম্যান, মেম্বার, ঘিওর ও শিবালয় থানার বেশ কয়েকটি মসজিদের ইমাম, মুসল্লি এবং স্থানীয় শত শত যুবকের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তারা অভিজিৎ দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মহানবী সা:-কে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ অভিজিৎ দাসের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ঢাকার ধামরাই থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তাকে ঘিওর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com