বুধবার, ০৮:৩২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

নিজ হাতে টোল দিয়ে পদ্মা সেতুতে ‍উঠলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৯৫ বার পঠিত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে টোল প্লাজায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তিনি টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেন।

শনিবার বেলা ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি।

পদ্মা সেতুতে টোল দেয়ার পর প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন। এরপর মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করবেন তিনি।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ঠিক ১০টায় মাওয়ায় আয়োজিত সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সাজানো হয়েছে অসংখ্য ব্যানার-ফেস্টুনে। মাওয়ায় যে সুধী সমাবেশ হয়েছে, তা মূলত রাষ্ট্রীয় অনুষ্ঠান। আর নদীর ওপারে যে বিশাল জনসভার আয়োজন হয়েছে, তা হবে দলীয় উদযাপন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com