বুধবার, ০৪:৪৫ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত শাহরুখ খানের হাম উপসর্গে দুজনের মৃত্যু, নতুন রোগী ১৪১২ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ৬০ শতাংশ ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর লিকুদ সাদমানের দৃঢ়তায় স্বস্তিতে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহার চায় ১১ দলীয় জোট ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই

বাজারে দ্রব্যমূল্যের দাম আরও কমবে: অর্থমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২১ বার পঠিত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে।’

তিনি আরও বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।’

এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক কারণে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই এখন প্রধান কাজ হবে। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com