মঙ্গলবার, ০১:৫৭ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ায় যা বললেন বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২১৫ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গর্ভপাত অধিকার আইনের বিরুদ্ধে দেওয়া রায়ে তিনি স্তম্ভিত। যুক্তরাষ্ট্রের জন্য এটি এক দুঃখের দিন। দেশ এক চরম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পথে পা রাখল।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেন, আদালত বিগত ৫০ বছরে যা করেনি, সেটিই এখন করেছে। আদালত বিশেষত, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, যেটি বহু মার্কিনির কাছে খুবই মৌলিক একটি অধিকার।

আদালতের রায় এতটাই নির্মম যে নারীরা একজন ধর্ষকের সন্তানও জন্ম দিতে বাধ্য হবেন, বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন মনে করেন, ‘রো বনাম ওয়েড’ এমন একটি সিদ্ধান্ত ছিল, যাতে নারীর গর্ভপাতের পথ বেছে নেওয়ার অধিকার এবং অঙ্গরাজ্যের এ বিষয়টি পরিচালনা করার এখতিয়ারের মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল। আর তা বেশির ভাগ মার্কিনির কাছে ‘গ্রহণযোগ্যও’ ছিল।

বিবিসি জানায়, বক্তব্যের শেষে বাইডেন সবাইকে এবং সর্বোপরি গর্ভপাত বিতর্কের সব পক্ষকে শান্তি বজায় রেখে বিক্ষোভ-প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সহিংসতা গ্রহণযোগ্য নয়। হুমকি, ভয়ভীতি কোনো ভাষা বা কথা নয়।

সবশেষে যুক্তরাষ্ট্রের নারীদের উদ্দেশে বাইডেন বলেন, তিনি জানেন, তারা (নারীরা) এখন অনেক বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এই সময়ে নারীদের কথা শুনবেন, তাদের সমর্থন দেবেন এবং পাশে থাকবেন বলে আশ্বাস দেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com