শুক্রবার, ১০:৩১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সেদিন কী হয়েছিল, জানালেন তাহসান ও ফারিণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে একটি লাইভ ভিডিও আপলোড হয়। তবে আবার কয়েক ঘণ্টার মধ্যে মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রি তাসনিয়া ফারিণ জামিলকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়।

ভিডিওটি দেখে তাহসান এর ফ্যানপেজে ব্যাপক কৌতুহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মিমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়।

অন্যদিকে, তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম’।

এরপর এই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম, টিভি-নিউজ, বিনোদনমূলক পেজ ও বেশ কয়েকটি অনলাইন নিউজপোর্টালে।

গত দুইদিন এই বিষয়টি নিয়ে দুই তারকার সঙ্গে যোগাযোগ করেও কিছু জানা যায়নি। অবশেষে তাহসান এবং ফারিণ আজ ‍শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সন্মেলন করে বিষয়টি কিছুটা খোলাসা করেন।

এ দুই তারকা জানালেন, তারা দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন তখনই ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও, কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি।

তারা ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, তারা সুস্থ-সবল আছেন। আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com