শুক্রবার, ১০:১২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মিশিগানে বাইডেনকে শাস্তি দেবে আরব আমেরিকান ভোটাররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আরব বংশোদ্ভূত মার্কিন মুসলমান অধ্যুষিত প্রদেশ মিশিগানে আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় মুসলিমরা। গাজা যুদ্ধে ইসরাইলের পাশে অনড় অবস্থানে থাকার কারণে তারা এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

রাজনৈতিক সংগঠক সামারা লুকমান নামাজের পর মসজিদের বাইরে প্রচারপত্র বিলি করেছেন। এ সময় তিনি বলেন, ‘ফিলিস্তিনের জন্য ভোট করুন, বাইডেনের জন্য নয়।’

ইয়েমেনি বংশোদ্ভূত এই অ্যাকটিভিস্ট আরবিতে বলেন, ‘বাইডেনকে ভোট দেবেন না।’ পথচারী অনেকেই তার সাথে একমত পোষণ করে বলছেন, ‘অবশ্যই’।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানকে ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয়। এখানে কে জিতবে, তা বলা কঠিন। ২০২০ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে মাত্র দেড় লাখ ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইডেন। গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল বড় হতে থাকায় এখানকার বাসিন্দারা, যারা একসময় ডেমোক্র্যাট প্রার্থীকে বেছে নিয়েছিলেন, তারাই এখন বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

সূত্র : এএফপি/ফ্রান্স ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com