শুক্রবার, ০৭:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঐশ্বরিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য, জবাব দিলেন ইমরান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ বার পঠিত

জনপ্রিয় পরিচালক-প্রযোজক-সঞ্চালক করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসে বেকায়দায় পড়েছেন বলিউডের বহু তারকা।এই শোতে এসেই অসাবধানবশত অনেকেই বেফাঁস মন্তব্য করেন। এ নিয়ে দীর্ঘদিন চলে সমালোচনাও। এই তালিকায় যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমিও।

করণের শোতে এসেই সাবেক বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি সেই প্রসঙ্গ টেনে আবার নতুন করে শুরু হয়েছে চর্চা।

ভারতের সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়েছে, ঐশ্বরিয়ার রূপ নিয়ে চর্চার অন্ত নেই। তাকেই প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন ইমরান হাশমি! ‘কফি উইথ করণ’ শোতে এই কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা। ঘটনার রেশ এখনো রয়েছে। তাই তো এখনো এই মন্তব্য নিয়ে জবাবদিহি করতে হচ্ছে তাকে।

ঘটনাটি ঘটে ‘কফি উইথ করণ’ শোয়ের চতুর্থ মৌসুমে। শোতে তখন র‌্যাপিড ফায়ার রাউন্ড চলছিল। সঞ্চালক করণ জোহর বলেন, ‘আমি কিছু শব্দ বলব, তাতে তোমার যার কথা মনে আসে তার নাম বলবে।’ রাজি হন ইমরান। করণ যেই না প্লাস্টিক শব্দটি উচ্চারণ করেন, ইমরান সঙ্গে সঙ্গে বলেন ওঠেন, ‘ঐশ্বর্য’। এই বিতর্কের রেশ বহুদিন চলেছিল।

এখন আবার সেই প্রসঙ্গ ওঠে এক বিনোদনভিত্তিক চ্যানেলের সাক্ষাৎকারে। সেখানে নিজের ওয়েব সিরিজ ‘শোটাইম’-এর প্রচারের জন্য গিয়েছিলেন ইমরান। তা নিয়েই সাক্ষাৎকারটি দিচ্ছিলেন।

পুরনো প্রসঙ্গ উঠতেই অভিনেতা বলেন, ‘শোটাইমে আমি এক কাল্পনিক চরিত্রে অভিনয় করছি, যে অপ্রিয় ও বেফাঁস মন্তব্য করে ফেলে। আর যে শোয়ের (কফি উইথ করণ) কথা আপনি (প্রশ্নকর্তাকে উদ্দেশ করে) বলছেন তার কথা যদি এখন বলতে হয়, তাহলে বলব, ওই বেফাঁস মন্তব্যের ধাক্কা আমাকে অনেক সময় ধরে সামলাতে হয়েছে।’

এর আগেও এই প্রসঙ্গে কথা বলেছিলেন ইমরান। সে সময় এই তারকা জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে তিনি খুবই পছন্দ করেন। সে সময় করণের শোয়ের কফি হ্যাম্পার জেতার তাগিদেই মন্তব্যটি করে ফেলেছিলেন। কিন্তু তার মনে ঐশ্বরিয়ার প্রতি কোনো বিরূপ ভাবনা নেই বলেই জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com