মঙ্গলবার, ১০:৩৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

খতনা করাতে গিয়ে সংকটাপন্ন আরেক শিশু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ঢাকায় খতনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই একইভাবে আরেক শিশুর জীবন সংকটে পড়েছে। ঘটনাটি ঘটেছে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে অভিভাবকদের ক্ষোভের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন। বুধবার বিকেলে ওই হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে আল নাহিয়ান তাজবীব নামে শিশুটির খতনা করার সময় তার গোপন অঙ্গের মাথার অংশ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় আট বছর বয়সী শিশুটির। তার আর্তচিৎকারে বাবা আলমগীর হোসেন দ্রুত অপারেশন রুমে ঢুকে দেখতে পান, তাঁর সন্তানের রক্তে কেবিনের বেড ভিজে গেছে। এ সময় সৌরভ ভৌমিক দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম শিশুটিকে হাসপাতালের কেবিনে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ব্যাপারে ডা. সেলিম বলেন, সৌরভ ভৌমিক শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে জরুরি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জানান, এ সময় জরুরি বিভাগে কর্মরত ছিলেন উপসহকারী মেডিকেল অফিসার বিজয় কুমার দে।

তাঁর অনুপস্থিতিতে সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটান।

ডা. সেলিম বলেন, পুরো ব্যাপার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক নয়; এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে কাটার স্থান শুকিয়ে যাবে।
শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, ‘আমার ছেলেকে গরুর মতো তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে তার এ বিপদ ঘটিয়েছে। আমি তাদের ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ তিনজনই পালিয়ে যায়। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি জড়িতদের বিচার চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com