রবিবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ম্যানেজারসহ ৩ জনকে ছুরিকাঘাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্ণারে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)।

আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রেঁস্তোরার ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ছুরিকাঘাতে আহত রেস্তোরাঁর সহকারী বাবুর্চি শুভ বলেন, ‘আমি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মোবাইল নম্বর চাইলে আমি দিতে অপরাগতা প্রকাশ করি।’

তিনি আরো বলেন, এরপর তারা ম্যানেজার তুষারের সাথে বাগবিতণ্ডা করতে থাকে। এক পর্যায়ে তারা ম্যানেজারকে মারধর শুরু করে। তখন এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। এ সময় আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

রিভার ভিউ ফুড কর্ণারের মালিক আব্দুল খালেক বলেন, ঘটনার সময় আমি রেস্তোরাঁয় ছিলাম না। পরে জানতে পারি আমার তিনজন স্টাফকে ছুরিকাঘাত করেছে কে বা কারা। আমার জানা মতে, তাদের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক নেই। তবে কী কারণে তাদের ওপর এভাবে হামলা সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।

পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দু’জন শঙ্কা মুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: সোহেল রানা বলেন, জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com