মঙ্গলবার, ১০:৩৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে ২ বাসের চাপে কাউন্টার ম্যানেজার নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস কাউন্টারে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক কাউন্টার ম্যানেজার নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো: সুমন খান জানান, তারা যাত্রাবাড়ীর বনফুল বাস কাউন্টারের চাকরি করেন। নাসির কাউন্টার ম্যানেজার। বিকেলে একটি বাসে যাত্রী ভরার পর সেই বাসটি কাউন্টার থেকে বের করে দিচ্ছিলেন নাসির। এমন সময় সেতু ডিলাক্স পরিবহনের আরেকটি বাস কাউন্টারে ঢুকছিলো। তখন সেই দুই বাসের মাঝে চাপা পড়েন নাসির। এতে গুরুতর আহত হন তিনি। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানান, নাসিরের বাড়ি দক্ষিণাঞ্চলে। বর্তমানে যাত্রাবাড়ী শনিরআখড়ায় থাকতেন। ১৮ হাজার টাকা মাসিক বেতনে বনফুল বাস কাউন্টার ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

নিহতের ছোট বোন জামাই ইস্রাফির আলম জানান, তার সাথে সিদ্ধিরগঞ্জ সানারপাড়ে থাকেন নাসির। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার দহরপাড় গ্রামে। বাবা মৃত নাজেম আলি হাওলাদার। ২ ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। ১৮ হাজার টাকা মাসিক বেতনে বনফুল বাস কাইন্টার ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com