শনিবার, ১০:২৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন, প্রবাসীদের প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পঠিত

প্রবাসী বাংলাদেশিদের দেশের সমৃদ্ধির বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কিছু লোক দেশের অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা চায় না। তারা এখন মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের (প্রবাসী বাংলাদেশিদের) সঠিক তথ্য দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’

প্রধানমন্ত্রী রবিবার বিকেলে মিউনিখে তার আবাসস্থলে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি প্রবাসী বাংলাদেশিরা যেসব দেশে অবস্থান করছেন সেসব দেশের রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করতে বলেন।

পাশাপাশি বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে বলেন। শেখ হাসিনা বলেন, তার সরকার সারা বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বেশ কয়েকটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশে ব্যক্তিগতভাবে বা বিদেশি অংশীদারদের সঙ্গে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, এভাবে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ ও এর জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করেছি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হওয়ার পথে যাত্রা শুরু করবে। ’

সুতরাং প্রবাসী বাংলাদেশিরা একটি উন্নয়নশীল দেশের দিকের যাত্রাকে মসৃণ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যেককে দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্ণনা করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

মতবিনিময়কালে ১৯৭৫ সালের পর গত ৭ জানুয়ারি বাংলাদেশে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com