শনিবার, ০১:১০ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

ইসরাইলে প্রাচীনতম মসজিদের সন্ধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২১৮ বার পঠিত

ইসরাইলে বিশ্বের অন্যতম প্রাচীন একটি মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। রাহাতের নাকাব মরু শহরে মসজিদটির অবস্থান। ইসরাইল অ্যান্টিকুইটিস অথোরিট (আইএএ) বলেছে, এই অঞ্চলের খ্রিস্টধর্ম থেকে ইসলামে পরিবর্তনের ওপর এই আবিষ্কার গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, মসজিদটি ১২ শ’ বছরের পুরনো। এখন কেবল সামান্য কিছু অংশ রয়েছে। রাহাতে নতুন একটি এলাকা নির্মাণের সময় এর সন্ধান পাওয়া যায়।

আইএএ জানায়, মসজিদটির অবশিষ্ট অংশ দেখে বোঝা যাচ্ছে, এটি মক্কার দিকে মুখ করা একটি বর্গাকার কক্ষ। এর দক্ষিণ দিকের দেয়ালে অর্ধ বৃত্তাকার কুলুঙ্গি রয়েছে। এতে বোঝা যাচ্ছে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো।

মসজিটটির পাশে একটি বিলাসবহুল ভবনও আবিষ্কৃত হয়েছে। এতে থাকা মূল্যবান বাসন-কোসন ও কাচের সামগ্রীতে বোঝা যাচ্ছে, এখানকার অধিবাসীরা কত সম্পদশালী ছিলেন। এখানেও একটি মসজিদ ছিল। এটি সপ্তম থেকে অষ্টম শতকের হতে পারে।

আইএএ জানায়, এই আবিষ্কার নতুন ধর্মটি নেগেভ এলাকায় প্রচারের সময়কার অবস্থা জানা যাবে। তাছাড়া এই এলাকার ওই সময়েল সংস্কৃতি বুঝতেও সহায়ক হবে।
উল্লেখ্য, ইসলামি শাসনের আগে ওই এলাকাটি কয়েক শ’ বছর ধরে খ্রিস্টান অঞ্চল হিসেবে পরিচিত ছিল। এটি ছিল বায়জান্টাইন শাসনের অধীনে।

আইএএ জানিয়েছে, তারা রাহাতের মসজিদটি সংরক্ষণ করবে। এটিকে ঐতিহাসিক স্থাপনা বা সক্রিয় মসজিদ হিসেবেও রক্ষা করা হতে পারে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com