শুক্রবার, ০৯:৫৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘আমরা আসলে দুজন দুজনের জন্য না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পঠিত

সংসার জীবন ভালো যাচ্ছে না চিত্রনায়িকা মাহিয়া মাহির- শোবিজে এমন গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। অবশেষে তা প্রকাশ্যে এসেছে নায়িকার মুখ থেকেই। গতকাল শুক্রবার রাতে হুট করে ফেসবুকে এসে মাহি জানান, সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি। স্বামী রাকিব সরকারের সঙ্গেও থাকছেন না এই অভিনেত্রী। ইতিমধ্যেই তারা হয়েছেন আলাদা। প্রায় ৯ মিনিটের ভিডিওতে কোথাও স্বামী রাকিবের ব্যাপারে নেতিবাচক কথা বলেননি মাহি।

ভিডিও শুরুতে এই চিত্রনায়িকা বলেন, ‘আজকে এমন একটা ভিডিও করতে হবে আর সেটা আমার করতে হবে বিষয়টা আমি ভাবিনি। আমার মনে হয়েছে যে না এটা আসলে সবাইকে বলাটা এখন সময় হয়েছে। কারণ আমাদের নিজেদের ভালোর জন্যই আমার মনে হয় এটা বলা উচিত, সবার জানা উচিত।’

এরপর তিনি বলেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্টেন্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্পর্ক করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’

তারা দুজন আলাদা আছেন জানিয়ে মাহি বলেন, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন আসলে ভালো নেই। এটা ঐ দুটো মানুষই ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দু’জন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আলাদা হব। আমরা আলাদা আছি অনেকদিন যাবত। হয়ত খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দুজন মিলেই এটা ঠিক করব যে, এটা কিভাবে শেষ হবে।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ও হয়তো এখন এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে। তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

উল্লেখ্য, এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিয়ে। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছরের সংসার জীবনের ইতি টানেন ২০২১ সালের ২২ মে। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com