শুক্রবার, ০৮:৫৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে যা বললেন রুশ রাষ্ট্রদূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেসক্লাবে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ‘ডিকাব টকে’ এমন মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর শেখা হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, বরং সম্পর্ক আরও ভাল হবে।’

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করতে চেয়েছেন। বৈঠকে তিনি (জেলেনস্কি) পশ্চিমা ফর্মুলা দেবে যা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।’

মিয়ানমারের অশান্ত পরিস্থিতির কারণে চীন ও ভারতকে দোষারোপ করে রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমারের অশান্ত পরিস্থিতি তৈরিতে অনেকের ভূমিকা আছে। তবে চীন ও ভারত সেখানে অস্ত্র বিক্রি করছে।’

মন্টিটস্কি বলেন, ‘দুঃখের হলেও সত্যি পশ্চিমা কোনো কোনো দেশ রুপপুরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যা অনেক বিদেশি সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com