বুধবার, ১২:৪৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

গ্রামীণ টেলিকমের সামনে অজ্ঞাত যুবকরা, ঝাড়ু হাতে নারীরা; প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের সামনে অবস্থান নিয়েছে বহিরাগতরা। তারা বৃহস্পতিবার সকাল থেকে ভবনে কর্মরত কাউকে এমনকি ভবন পরিদর্শনে আসা কাউকেও ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।

ওই ভবনে গ্রামীণ কল্যাণের কার্যালয় অবস্থিত। গ্রামীণ কল্যাণ শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।  এছাড়া ড. ইউনূস প্রতিষ্ঠিত আরও কয়েকটি সেবা প্রতিষ্ঠানও রয়েছে ভবনটিতে।

এর আগে, ২০ জনের একটি দল এই ভবন দখলের চেষ্টা চালিয়েছিল বলে সম্প্রতি গ্রামীণ কল্যাণের কর্মীরা জানিয়েছিলেন। তবে, বৃৃহস্পতিবার সকালে সরজমিন গিয়ে দেখা গেছে গ্রামীণ টেলিকম ভবনের আশেপাশের হকারদের কে বা কারা উঠিয়ে দিয়েছে। ভবনের সামনে বহু উচ্ছৃঙ্খল যুবক এবং ঝাড়ু হাতে বেশকিছু নারী দাঁড়িয়ে আছেন। কেউ ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়ার এবং তাদের দিকে তেড়ে আসার অভিযোগ পাওয়া গেছে।

ওদিকে, অভিযোগ উঠেছে- গতকাল বুধবার গ্রামীণ কল্যাণের ভারপ্রাপ্ত বিভাগ (হিসাব ও অর্থ) প্রধান মো: ইউসুফ রেজা খানকে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে বেশ কয়েকজন ধমক দেন এবং একটি ফোনকল ধরিয়ে দিলে এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় এ বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) করতে গেলে স্থানীয় শাহ আলী থানা সেটি গ্রহণ করেনি বলে কর্তৃপক্ষের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com