রবিবার, ১২:৪৮ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

‘জনপ্রিয় হওয়ার থেকে গান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৭২ বার পঠিত
‘জনপ্রিয় হওয়ার থেকে গান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই’

বিশ্ব সংগীত দিবসে মঙ্গলবার (২১ জুন) শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান উপহার দিয়েছে কোক স্টুডিও বাংলা। ইউটিউবের পাশাপাশি তাদের অফিশিয়াল ফেসবুক থেকে শেয়ার করা হয় নতুন গানটি।

লালন সাঁইজী ও ভারতীয় সাধক কবি কবির দাসের লেখা দুটি গানের সমন্বয়ে কোক স্টুডিও নতুন গানের শিরোনাম করা হয় ‘সব লোকে কয়’। এখানে ‘সব লোকে কয়’ অংশটি গেয়েছেন কানিজ খন্দকার মিতু। তার অংশের সঙ্গে ভারতীয় ফোকের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে। এই অংশের শিরোনাম ‘কবিরা কুয়া এক হ্যায়’। গেয়েছেন ভারতের মুর্শিদাবাদী। গানটি প্রযোজনার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

গানটি প্রকাশের পর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই কানিজ খন্দকার মিতুর গায়কীর প্রশংসা করেছেন। তাই শুরুতেই তাদের কৃতজ্ঞতা জানালেন, যারা তার গানটি শুনছেন, শেয়ার করছেন এবং আলোচনা করছেন।

কানিজ খন্দকার মিতু বলেন, কোক স্টুডিওর মতো এত বড় প্ল্যাটফর্মে লালন সাঁইজীর গান করতে পেরেছি, এটি আমার কাছে অনেক বড় পাওয়া। এ জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই অর্ণবদার প্রতি। তিনি না থাকলে এই সুযোগটি পাওয়া হতো না। পাশাপাশি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার ওস্তাদ গোলাম রাব্বানী রতনের প্রতি। তিনি আমার পাশে ছায়ার মতো না থাকলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না। এছাড়াও আমার বিশ্ববিদ্যালয়ের (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) সংগীত বিভাগের সব শিক্ষকদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মিতুর জন্ম টাঙ্গাইলের ভূঞাপুর থানার গোবিন্দাসীতে। শৈশব-কৈশর কেটেছে সেখানেই। তিনি জানান, ছোটবেলা থেকেই গানের মধ্যে বেড়ে ওঠা তার। গানের হাতেখড়ি হয়েছিল স্থানীয় ওস্তাদ সেলিম পারভেজের কাছে। এরপর দীর্ঘদিন তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম রাব্বানী রতনের কাছে। এছাড়াও বিভিন্ন ওস্তাদের কাছে গানের তালিম নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com