শনিবার, ১০:৪৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চমক নিয়ে আসছে ‘এক্স’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

সাবেক টুইটার (এক্স) তার ব্যবহারকারীদের জন্য দারুণ এক সুখবর ও চমক নিয়ে আসছে। মোবাইলে সিম কার্ড ছাড়াই অডিও-ভিডিও কল এবং একই সঙ্গে মেসেজ পাঠানোর সুবিধা আনতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

এক্স’র মালিক ইলন মাস্ক জানিয়েছেন, তিনি খুব দ্রুতই তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ করে দিতে চলেছেন। আর মেসেজ, অডিও এবং ভিডিও কলের জন্য এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইলন মাস্ক এক্স বার্তায় জানান, তিনি ভয়েস-ভিডিও কল এবং এসএমএস পাঠানোর মতো কাজগুলো করার জন্য খুব দ্রুত উক্ত মাইক্রোব্লগিং সাইটে সুইচ করতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আর কয়েক মাসের মধ্যে আমি আমার ফোন নম্বর বন্ধ করে দেব এবং মেসেজ, অডিও/ভিডিও কলের জন্য এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করব।’

মূলত ২০২৩ সালের অক্টোবর মাসে এক্স প্ল্যাটফর্মে অডিও এবং ভিডিও কলিং ফিচারের ঘোষণা দেওয়া হয়েছিল। যার পর থেকেই সিইও ইলন মাস্ক এই ফিচারগুলোর ব্যাপক প্রচার শুরু করেন। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পোস্টটি এই প্রচারকার্যেরই একটা অংশ।

অনেকের মতে, মার্কিন এই ধনকুবের এক্স প্ল্যাটফর্মকে ‘অল-রাউন্ড’ অ্যাপ হিসেবে গড়ে তুলতে চান। যে কারণে হোয়াটসঅ্যাপের ন্যায় ভয়েস/ভিডিও কলিং ও এসএমএস ফিচার চালু করা হয়েছে। আবার ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউবকে টেক্কা দিয়ে ‘ফুল লেন্থ ভিডিও আপলোড’ -এর সুবিধাও এখন যুক্ত করতে চাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com