রবিবার, ০২:৫৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারে ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র‌্যাবের চারটি টিম ও আট প্লাটুন বিজিবি।

এছাড়া আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া বাতিল করে পরবর্তীতে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com