বুধবার, ১১:৫১ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১২০ কোটি টাকা মূল্যের ৮ প্লটের নথি গায়েব ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী, দেবেন নতুন বাংলাদেশের রূপরেখা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতার আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার  মেসির জন্য আর্জেন্টিনার বিশেষ জার্সি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলো ইরানে ফের হামলা নাকি শান্তিচুক্তি, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকার জন্য ৫ পুলিশ কর্মকর্তাকে প্রেসক্লাবের সম্মাননা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

দুই মেয়ের পর ফের কন্যাসন্তান, রাগে শ্বাসরোধ করে সদ্যোজাতকে খুন করলো বাবা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৭৩ বার পঠিত

পরপর তিন মেয়ে। তৃতীয় কন্যা সন্তানের আবার গায়ের রং কালো! স্রেফ এই কারণেই সদ্যোজাতকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বসিরহাটে।

জানা গেছে, বসিরহাটের বাসিন্দা আমিন সর্দার। স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে তার সংসার। সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার স্ত্রী। গত ১৯ জুন জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তানের। সেখানেই সমস্যার শুরু। একে ফের কন্যাসন্তান, তার উপর গায়ের রং কালো, বিষয়টা একেবারেই মানতে পারেনি আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে স্বামীর ঘরে ফেরেন গৃহবধূ। সন্তানকে ঘরে রেখে বাইরে গিয়েছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগান আমিন।

অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে সন্তানকে গলা টিপে খুন করেন আমিন। ঘরে ফিরে সন্তানের অবস্থা দেখে আর্তনাদ শুরু করে দেয় মা। এরপরই প্রতিবেশীরা সেখানে যান। অবস্থা বেগতিক বুঝে শিশুটিকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রাই এদিন আটকে রাখে অভিযুক্তকে। খবর দেয়া হয় থানায়। ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত শিশুর মা দাবি করেছে, আগেই শিশুটিকে মেরে ফেলতে চেয়েছিল স্বামী। কোনোরকমে সন্তানের প্রাণ বাঁচাতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। কান্নায় ভেঙে পড়েছেন ওই বধূ।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com