শুক্রবার, ০৭:৫১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন : রাষ্ট্রদূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা ও বিচার বিভাগের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের প্রতি দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে চীন।

বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তাকে অভিনন্দন জানানোর পর রাষ্ট্রদূত এ কথা বলেন।

ইয়াও বলেন, চীন দুই দেশের মধ্যে বিচারিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরো গভীর করতে ইচ্ছুক।

এ সময় উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ও দূতাবাসের রাজনৈতিক পরিচালক ড. হাফিজ আহমদ চৌধুরী।

সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে দীর্ঘমেয়াদি দৃঢ় সমর্থন এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য চীনকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

তিনি বাংলাদেশের জাতীয় উন্নয়নে সহযোগিতা ও অবদানের জন্য চীনের প্রশংসা করেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব দু’দেশের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতার সুনির্দিষ্ট ভিত্তি স্থাপন করেছে।

বিচার বিভাগীয় সহযোগিতায় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান মন্ত্রী।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com