শুক্রবার, ১২:০০ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

পাল্টে গেলো ‌‘রামচন্দ্র’ রণবীরের সীতা?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

দীর্ঘদিন ধরেই ভারতের সিনেমা জগতে আলোচনায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমাটি। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে ‘রামায়ণ’-এর শুটিং। এতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে।

প্রথম থেকে রণবীরকেই পছন্দ ছিল পরিচালকের। তবে সীতা কে হবেন, সে নিয়েই ছিল গোলমাল। এক এক সময় উঠে আসে এক একজনের নাম। শুটিং শুরু হতে বাকি মোটে এক মাস। তার আগেই ফের ‘সীতা বদল’।

একটা সময় শোনা গিয়েছিল সীতা চরিত্রের জন্য পরিচালক কথা বলেন আলিয়া ভট্টের সঙ্গে। যদিও রাজি হননি অভিনেত্রী। সেই প্রস্তাব যায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর কাছে। শোনা যায়, রাজিও হন অভিনেত্রী। শুটিং শুরুর দিন কয়েক আগেই তাঁকে বদলে নাকি চূড়ান্ত করা হয়েছে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে।

 

এর আগে নীতেশের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তখন থেকেই নাকি সীতার জন্য শ্রীদেবী-কন্যাকে মনে ধরে পরিচালকের। মাস খানেকের মধ্যেই মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার সিংহ ভাগটাই শুট হবে মুম্বাইতে। তার পর লন্ডন পাড়ি দেবে গোটা টিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com