রবিবার, ০১:১৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

চরিত্রটি বোঝার চেষ্টা করেছি : দীঘি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ বার পঠিত

‘শ্রাবণ জ্যোত্স্নায়’ সিনেমায় আমি মৌ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ঠিকঠাক ধারণ করতে উপন্যাসটি পড়েছি, চরিত্রটি বোঝার চেষ্টা করেছি। আশা করি কাজটি দর্শকদের ভালো লাগবে।’—নিজের নতুন সিনেমা এবং চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়িকা দীঘি।

আগামী ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। যা এরই মধ্যে বেশ নজর কেড়েছে দর্শকদের। জানা গেছে, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন।

ইমদাদুল হক মিলন তার উপন্যাসটিতে যুক্তরাষ্ট্রে বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ ও পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌকে। এই গল্পটিই এবার সিনেপর্দায় দেখতে যাচ্ছেন দর্শকরা। সরকারি অনুদানের এই সিনেমাটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন গাজী আবদুন নূর।

এছাড়া আরো অভিনয় করেছেন বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। নির্মাতা জানান, ২০২১ সালে শুটিং শুরু হওয়া সিনেমাটি ২০২৩ সালে কলকাতার ‘পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’-এ দেখানো হয়। তখন পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। এক কথায় অসাধারণ মনোগ্রাহী একটি চলচ্চিত্র শ্রাবণ জ্যোত্স্নায়! বিশেষ করে আপামর বাঙালি পরিবারের নির্ভেজাল পারিবারিক মনোরঞ্জনের সিনেমা হবে এটি!

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন দীঘি। তবে শিশুশিল্পীর তকমা পেছনে ফেলে ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমাগুলোতে অভিনয় করেন দীঘি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com