শুক্রবার, ০৯:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবিতে গ্র্যামি জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পঠিত

একাধিক চমক আর জমকালো আয়োজনে গত ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া।

বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের হাতে সোনার গ্রামোফোন তুলে দেন আয়োজকরা।

জাকির হোসেন-শঙ্কর মহাদেবনের গ্র্যামি জয়

শঙ্কর মহাদেবন, ওস্তাদ জাকির হুসেনের ব্যান্ড ‘শক্তি’র অ্যালবাম ‘দিস মোমেন্ট’ জিতেছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’-এর পুরস্কার। এবারের আসরে তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ৩টি ভিন্ন বিভাগে সেরা হয়েছেন। এছাড়া একটি করে পুরস্কারের পাশে গায়ক-সুরকার ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেবন, বেহালাবাদক গনেশ রাজা গোপালান ও পারকাশনিস্ট সেলভাগনেশ বিনায়াক্রামের নাম রয়েছে

2024 Grammys: Victoria Monét Wins Best New Artist – The Hollywood Reporter

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের প্রথমবার গ্র্যামি জয় করেছেন ভিক্টোরিয়া মোনেট। বেস্ট নিউ আর্টিস্টের পুরস্কার পেয়েছেন তিনি।

Miley Cyrus'

এবারের আসরে ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস। সেরা একক পপ পারফরম্যান্সের পুরস্কারও জিতেছেন মাইলি।

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৪ : বাজিমাত করলেন যারা

সেরা পারফরম্যান্সসহ ৪টি পুরস্কার ঘরে তুলেছেন ফোবি ব্রিজার্স।

এবার সেরা ‘আর অ্যান্ড বি’ গানের পুরস্কার জিতেছেন এসজেডএ (স্নুজ)। পাশাপাশি সেরা প্রগতিশীল ‘আর অ্যান্ড বি’ অ্যালবাম এবং সেরা যৌথ পারফরম্যান্স পুরস্কার ঘরে তুলেছেন এসজেডএ।

পুরস্কারের অনুষ্ঠান থেকেই আটক হলেন গায়ক কিলার মাইক

এবারের আসরে ৩টি পুরস্কার জিতে নিয়েছেন র্যাপ সংগীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়া পরতে হয়েছে তাকে।

গ্র্যামির মঞ্চে ভাই ফিনিয়াসের সঙ্গে বিলি আইলিশ। ছবি: এএফপি

সং অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে বিলি আইলিসের বার্বি সিনেমার ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি।

চতুর্থবারের মতো সেরা গায়িকার পুরস্কার ঘরে তুলে রেকর্ড গড়েছেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। এবারের আসরে ‘মিডনাইটস’ অ্যালবামের জন্য গ্র্যামি নিজের করে নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com