শনিবার, ০২:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক-কাভার্টভ্যান সংঘর্ষে ২ মাদরাসা ছাত্র নিহত : আহত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় টঙ্গী ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাঈম ইসলাম (১৪) ও সজল (১৫)। নাঈম ইসলামের বাড়ি পাশের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের জয়ারচর গ্রামে এবং সজলের বাড়ি ভালুকায়।

আহত ১৫ জনকে ভালুকা সরকারী হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবাই ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। ইজতেমা শেষে তারা ট্রাকে করে মাদরাসায় ফিরছিলেন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: আতাউর রহমান জানান, রোববার রাত সাড়ে ১১টায় ইজতেমা থেকে ভালুকায় ফেরার পথে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে দু’জন মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

তবে মাদরাসার পরিচালক আলহাজ্ব হাতেম খান জানান, টঙ্গী ইজতেমা থেকে মাদরাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাদরাসার তিনজন শিক্ষার্থী মারা গেছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের মাঝে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, পাঁচজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও তিনজনকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মাদরাসার কিতাব বিভাগের ছাত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com