শুক্রবার, ০৯:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

টিজারে চমকে দিলেন কারিনা, কৃতী ও টাবু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

প্রথমবারের মত পর্দায় এক হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন। তাদের অভিনীত আসন্ন ছবিটির নাম ‘দ্য ক্রু’।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে জানা যায়, কথা ছিল আসছে ২২ মার্চ মুক্তি পাবে ‘দ্য ক্রু’। তবে গতকাল শুক্রবারছবিটির টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি জানানো হয়েছে ছবিটি মুক্তির নতুন তারিখের কথা। এদিন কারিনা কাপুর খান নিজে ছবিটির টিজার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

‘দ্য ক্রু’ ছবিটির টিজার পোস্ট করে লেখেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। ‘দ্য ক্রু’ এই মার্চে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।’

অন্যদিকে টিজারে প্রথম একে একে ফুটে উঠতে দেখা যায় এই ছবির তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে একটি পুরুষ কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদেও ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন যাতে আপনাদের হৃদয় বাইরে না বেরিয়ে আসে।’

একই সঙ্গে বাজতে থাকে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটির ধুন। এরপরই পর্দায় একে একে ফুটে উঠে তিন নাায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। পরিশেষে দেখা যায় ছবি মুক্তির নতুন দিন ২৯ মার্চ।

ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এটির প্রযোজনা করেছেন রিয়া কাপুর এবং একতা কাপুর। ছবিটির শুটিং মূলত আবুধাবি এবং মুম্বাইতে হয়েছে। জানা গেছে, ছবিটির চিত্রনাট্য মূলত এয়ারলাইন ইন্ডাস্ট্রির পটভূমিতে। যেখানে বিমান সেবিকাদের জীবন, তাদের ক্যারিয়ার, আকাঙ্খা সহ নানান বাঁধা বিপত্তির গল্প বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com