শুক্রবার, ০৯:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চুপিচুপিই বাগদান সারলেন কৃতি-পুলকিত!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এ জুটিরে প্রেমের বিষয়টি বি-টাউনে ওপেন সিক্রেট। এদিকে গুঞ্জন চাউর হয়েছে, বাগদান সম্পন্ন করেছেন পুলকিত-কৃতি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা যায়, মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে পুলকিত-কৃতির বাগদানের খবর চাউর হয়েছে। এসব ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় পুলকিত-কৃতিকে।

নীল রঙের একটি আনারকলি পোশাক পরেছেন কৃতি। অন্যদিকে পুলকিতের পরনে সাদা রঙের কুর্তা। দুজনের বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে আংটি।

এসব ছবি রিয়া লুথরা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘আশীর্বাদ।’ তবে কৃতি-পুলকিত কেউ-ই এ ছবি প্রকাশ করেননি। এ জুটির বাগদান নিয়ে চর্চা শুরু হলেও এখনো কোনো বক্তব্য দেননি তারা।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি।

বেশ কটি সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com