শুক্রবার, ০৯:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধানুষ-রাশমিকার সিনেমার শুটিং, রাস্তায় যানজট হওয়ায় পুলিশে অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত
তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা, গায়ক ও প্রযোজক হিসেবে খ্যাতি রয়েছে ধানুষের। অগণিত তাঁর অনুরাগী। স্বাভাবিকভাবেই তাঁর শুটিংয়ে দর্শনার্থীদের ভিড় হবেই। তবে এই ভিড় নিয়েই যত বিপত্তি।

অভিনেতার নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে নতুন ছবির শুটিং করতে গিয়েছিলেন ধানুষ। কিন্তু তার ফলে স্থানীয় দর্শনার্থীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই ধর্মীয় স্থানে শুটিংয়ের নামে সমস্যা তৈরিকে ভালোভাবে নেননি দর্শনার্থীরা।

অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

cffggf
মন্দির চত্বরে ধানুষের শুটিং

মন্দির চত্বরে ধানুষের শুটিংয়ের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অপরিচ্ছন্ন পোশাকে দেখা যাচ্ছে অভিনেতাকে। এক গাল দাড়ি অভিনেতার।

ভিড়ের মধ্যে তাঁকে একঝলকে চেনা কষ্টকর। অভিনেতা আলিপিরি ঘাটের কাছে শুটিং করছিলেন। ফলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং সুরক্ষাকর্মীরা দর্শনার্থীদের গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেয়। ফলে মন্দিরে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।সিনেমার ইউনিট কিভাবে সেখানে শুটিং করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন ভক্তদের একাংশ।

পরে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুটিংও বন্ধ করে দেয় পুলিশ। যদিও ছবির নির্মাতারা জানিয়েছেন, তাঁরা সময়ের মধ্যেই শুটিং শেষ করতে পেরেছেন। ফলে নির্ধারিত শিডিউলের কোনো ক্ষতি হয়নি।শেখর কমুল্লা পরিচালিত এই ছবিতে ধানুষ ছাড়াও রয়েছেন নাগার্জুন, রাশমিকা মান্দানা এবং জিম সার্ভ। মাফিয়া চক্রের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com