শুক্রবার, ১১:০০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শাহরুখের চুম্বনে কাঁপছিলেন ভক্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পঠিত

২০২৩ সালে শাহরুখ খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’। তিনটি ছবিই বক্স অফিসে সফল। সোমবার যশরাজ স্টুডিওতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালো লেদার জ্যাকেট আর জিন্স পরে উপস্থিত হন শাহরুখ খান। শাহরুখ মঞ্চে উঠতেই সেখানে ছুটে যান এক যুবক। করমর্দনের জন্য শাহরুখের দিকে হাত বাড়িয়ে দেবেন, না কি তার বুকে ঝাঁপিয়ে পড়বেন, সেটা বুঝতে পারছিলেন না। যুবককে এমন থতমত খেয়ে যেতে দেখে শাহরুখ নিজেই তাকে বুকে টেনে নেন। চুম্বন এঁকে দেন যুবকের কপালে।

শাহরুখের চুম্বনে রীতিমতো কাঁপছিলেন ওই যুবক। প্রায় কেঁদে ফেলেছিলেন। কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওতে কোনো কথোপকথন শোনা না গেলেও যুবকের আচরণ দেখে বেশ বোঝা গেছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com