বুধবার, ০৯:০৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আজ থেকে কমবে শীতের তীব্রতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পঠিত

রাজধানী ঢাকায় গত দুই দিন শীতের তীব্রতা কিছুটা কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি এখনো ভিন্ন। তেঁতুলিয়া, দিনাজপুর ও সৈয়দপুরে এখনও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আগামীকাল মঙ্গলবার শৈত্যপ্রবাহের আওতাধীন জেলার সংখ্যাও অনেকটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার দেশের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা কমার এই ধারা অব্যাহত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবারও শীতের প্রকোপ খানিকটা কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ সকাল সোয়া ৮টার দিকে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের শীতের আরেক ‘হটস্পট’ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। যাকে ধরা হয় তীব্র শৈত্যপ্রবাহ। ঢাকা বিভাগের ঢাকা জেলায় তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড হলেও অন্য জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ।

এদিকে গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি হতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে এ সময় অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হওয়ার কথা বলছে আবহাওয়া অফিস।

এদিকে বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টির প্রবণতা দেখছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com