শনিবার, ১২:০৭ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শিষ্যকে জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী খান, ভিডিও ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পঠিত

পাকিস্তানের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এবার কোনো গানের ভিডিও নয়, বরং এক শিষ্যক জুতা দিয়ে পেটানোর এক ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শিল্পীর দাবি, ছাত্র-শিক্ষক সম্পর্ক এমনই হয়ে থাকে।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি রাহাত ফতেহ আলী খানের একজন কর্মী। তবে শিল্পী নিজে দাবি করেছেন, ওই ব্যক্তি তার শিষ্য।

ভিডিওতে দেখা যায়, একটি বোতল নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন শিল্পী। কথায় কথায় তাকে চড়-থাপ্পড় মারছেন। একটা সময় জুতা দিয়েও পেটাতে দেখা যায় তাকে। অন্যরা রাহাত ফতেহ আলী খানকে ঠেকানোর চেষ্টা করছেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর রাহত ফতেহ আলী খান নিজে এক ভিডিও বার্তায় সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘ওস্তাদ আর শিষ্যের সম্পর্ক এমনই। ও আমার ছেলের মতো। যদি কোনো ছাত্র ভালো করে, তবে তাকে ভালোবাসায় ভরিয়ে দেই আমি। আর যদি অপরাধ করে তবে শাস্তি দেই।’

ভিডিওটিতে সেই শিষ্য বলেন, তিনি পবিত্র পানি সম্বলিত একটি বোতল ভুল জায়গায় রেখেছিলেন। সেজন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তার ওস্তাদ তাকে অনেক ভালোবাসেন, বাবার মতো। যারা এই ভিডিও ছড়াচ্ছেন তারা রাহাত ফতেহ আলী খানের দুর্নাম করতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com