শনিবার, ১২:৪২ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

পি কে হালদার আরো ১৪ দিনের জেল হেফাজতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

ভারতে গ্রেফতার পি কে হালদারকে আবারো ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে তাকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল।

এর আগে গত ৭ জুন একই আদালত পি কে হালদারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আজ বেলা ১২টার দিকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীদের কোর্টে তোলা হয়। বেলা ১টার দিকে নগর দায়রা আদালতের সিবিআই-৩ এজলাসে আনা হয় তাদের। পরে আদালত রায়ে জানান, আরো ১৪ দিন জেল হাজতে থাকবেন পি কে হালদার। তবে এই ১৪ দিন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেলে গিয়ে কোনো তদন্ত করতে পারবে না। আগামী ৫ জুলাই আবারো তাদের আদালতে তোলা হবে।

ইডি সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।

নির্দিষ্ট অভিযোগে গত ১৪ মে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে ইডি। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথম তিন দিনের এবং পরে আরো ১০ দিনের রিমান্ড দেন আদালত।

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড় শ’ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।

ইডি তাদের বিরুদ্ধে তদন্তে নেমে এ পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com