শুক্রবার, ০৩:৫৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

ব্রিটেনে ৩০ বছরের মধ্যে বৃহত্তম রেল ধর্মঘট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৬৫ বার পঠিত

ব্রিটেনের রেলকর্মীরা মঙ্গলবার তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট শুরু করেছেন। ক্রমবর্ধমান মৃদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিল্পখাতে সঙ্কটের জন্য রেলকর্মীরা এই ধর্মঘটে যোগ দেন।

সোমবার ধর্মঘট এড়াতে আলোচনা ভেঙ্গে যাওয়ায় রেল ইউনিয়ন আরএমটি-এর ৫০ হাজার সদস্য এই সপ্তাহে তিন দিনের কর্ম বিরতি শুরু করছেন।

আরএমটি-এর সাধারণ সম্পাদক মিক লিঞ্চ ওভারগ্রাউরাড এবং লন্ডন আন্ডারগ্রাউন্ড উভয় ক্ষেত্রে মুদ্রাস্ফীতির তুলনায় কম বেতন বৃদ্ধিকে ‘অগ্রহনযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, অপ্রত্যাশিত ‘গণ-বিভ্রাট’ এড়াতে সরকার সবকিছুই করছে।

তবে তিনি সোমবার পার্লামেন্টে বলেছেন, প্রায় ২০ শতাংশ পরিবহন সেবা চালু থাকবে, এতে জরুরি কর্মী, প্রধান জনসমাগত কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ মালবাহী রুটের প্রতি গুরুত্ব দেয়া হবে।

ঘর্মঘট গ্লাসটোনবুরি মিউজিক ফ্যাস্টিভালসহ বৃহস্পতিবার ও শনিবারের গুরুত্বপূর্ণ ইভেন্টে বিঘ্ন সৃষ্টির ব্যাপক ঝুঁকি রয়েছে।

স্কুলগুলো সতর্ক করে বলেছে, ধর্মঘটে হাজার হাজার কিশোর-কিশোরীর জাতীয় পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে সঙ্কট সৃষ্টি হবে।

আরএমটি জানায়, ১৯৮৯ সালের পর ব্রিটেনের রেল নেটওয়ার্কে এটি বৃহত্তম ধর্মঘট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com