বুধবার, ০৭:৫৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দুই জেলায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পঠিত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ে। আজ রোববার সকালে দু’টি জেলায় তাপমাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ।

এছাড়া রাজধানীতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ঢাকায় আজ তাপমাত্রা ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে আরো ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কুমিল্লা ও পটুয়াখালী।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আজ এক দিনের ব্যবধানে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গেল।

তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে, তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, আজ পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কিন্তু আবহাওয়া অধিদফতর একে তীব্র শৈত্যপ্রবাহ বলছে না।

এর কারণ হিসেবে অধিদফতরের আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ বলেন, ‘পরপর দুই দিন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সে সময় তীব্র শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। কিন্তু আমাদের পূর্বাভাস বলছে, আগামীকাল আবার তাপমাত্রা বেড়ে যাবে। তাই এখনই এটাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না। আগামীকাল দেশের সর্বত্রই তাপমাত্রা আজকের চেয়ে বেড়ে যেতে পারে খানিকটা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com