মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ পেঁয়াজও পাচ্ছেন টিসিবির কার্ডধারীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

টিসিবির কার্ডধারীরা এখন থেকে সুলভ মূল্যে পেঁয়াজও কিনতে পারবেন। ঢাকা মহানগরসহ সারা দেশে কার্ডধারীদের কাছে ৫০ টাকা ‍দরে পণ্যটি বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চলতি মাসে পণ্য বিক্রি শুরু করেছে গত ১৮ জানুয়ারি। তখন চাল-তেল-ডাল দেওয়া হলেও পেঁয়াজ বিক্রি করা হয়নি।

সংস্থাটি বলছে, জানুয়ারি মাসের পণ্য বিক্রির কার্যক্রম শুরুর সময় পেঁয়াজের মজুদ ছিল না। তবে গত মঙ্গলবার আমদানি করা পেঁয়াজের একটি চালান দেশে পৌঁছেছে।

টিসিবি বুধবার জানায়, পেঁয়াজের চালান দেশে পৌঁছায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার ৫০টি ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি করা হবে।

টিসিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানী ছাড়াও অন্যান্য জেলায় ২০ থেকে ৩০ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিসিবির আমদানির আরো পেঁয়াজ কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছবে। তখন ঢাকার বাইরে বরাদ্দ আরও বাড়ানো হবে।

টিসিবি জানায়, একজন কার্ডধারী ব্যক্তি ৫০ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

এছাড়া আগের নিয়মে একজন ক্রেতা ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল এবং ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন ।

টিসিবির কার্ডধারী হিসেবে দেশের এক কোটির বেশি পরিবার ভর্তুকি মূল্যে চাল-তেল-ডালসহ পণ্য পাচ্ছেন।

টিসিবির জন্য এরইমধ্যে আরও পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার ৩৯১ কোটি ১৯ লাখ টাকার তেল- ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে রাইস ব্রান তেল কেনা হবে ১ কোটি ২০ লাখ লিটার এবং মসুর ডাল কেনা হবে ২০ হাজার টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com