বুধবার, ০৭:৫২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

দেশের সর্বোনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬.৬ ডিগ্রি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

চুয়াডাঙ্গায় বইছে মৃদু থে‌কে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। আজ মঙ্গলবার সকাল ৬টায় দে‌শের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় এ তাপমাত্র আরো ক‌মে দাড়ায় ছয় দশ‌মিক ছয় ডিগ্রি সেল‌সিয়া‌সে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। একই তাপমাত্রা বইছে সিরাজগ‌ঞ্জের বাঘাবা‌ড়ি‌তে। এটাই চল‌তি শীত মৌসু‌মে জেলার ও দে‌শের সর্ব‌নিম্ন তাপম‌াত্রা ব‌লে জা‌নি‌য়ে‌ছে আবহাওয়া অধিদফতর।

তীব্র শীতের ফলে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৬টায় এ জেলা ও দে‌শের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টায় এই তাপমাত্রা আরো কমে দাঁড়ায় ছয় দশ‌মিক ছয় ডিগ্রি সেল‌সিয়া‌সে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রতিষ্ঠান প্রধানদের কাছে বার্তা পাঠিয়ে বিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com