শনিবার, ১০:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চিনি খাওয়া ছাড়লেই কমবে ওজন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৫১ বার পঠিত

মিষ্টি খেতে ভালোবাসেন না এমন লোক কমই আছেন। সরাসরি মিষ্টি না খেলেও বিভিন্ন খাবারের সাথে চিনি ঢোকে শরীরে। অনেকেই আছেন, যারা সচেতনভাবে চিনি ছেড়ে দেয়ার চেষ্টা করছেন। কেউ ওজন কমানোর ইচ্ছায়, কেউ আবার ডায়াবেটিসের ভয়ে চিনি খাওয়া ছাড়তে চাইছেন। কর্মব্যস্ত জীবনে খাওয়াদাওয়ায় অনিয়ম, ঘুমের ঘাটতি, অত্যধিক মানসিক চাপের কারণে শরীরে বাসা বাঁধে একাধিক রোগব্যাধি। স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আরো একটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ হলো চিনি খাওয়ার অভ্যাস।

পুষ্টিবিদদের মতে, যারা ওজন কমাতে চাইছেন, তারা এক মাসের জন্য চিনি খাওয়া ছাড়লেই হাতেনাতে ফল পাবেন। চিনিতে থাকে কেবলমাত্র ক্যালোরি, এতে কোনো রকম পুষ্টিগুণ থাকে না। ছয় মাস চিনি ডায়েট থেকে সম্পূর্ণ বাদ দিলে ১০ থেকে ১৫ কেজি ওজন কমিয়ে ফেলা যায়। এক চামচ চিনি খেলে ১৯ ক্যালোরি শরীরে যায়।

হঠাৎ করে চিনি খাওয়া ছেড়ে দেয়ার কথা ভাবলেও কাজটা কিন্তু মোটেও সহজ নয়। মদ, সিগারেট, চায়ের মতো একেবারে চিনি খাওয়া বন্ধ করে দিলে তার প্রভাব পড়ে মস্তিষ্কের উপর। তাই গোটা প্রক্রিয়াটাই করতে হবে ধাপে ধাপে।

ডায়েট থেকে চিনি বাদ দেয়ার অর্থ কেবল চা, কফি বা রান্নায় চিনি না মেশানো নয়। আরো বিভিন্ন রকম খাবারের সাথে শরীরে চিনি যেতে পারে। মিষ্টি, শরবত, প্যাকেটজাত ফলের রস, প্রক্রিয়াজাত খাবার- সবকিছুতেই লুকিয়ে আছে প্রচুর চিনি।

কিভাবে ছাড়বেন চিনি খাওয়া?

১) চিনি ও ক্রিম ছাড়া চা, কফি খেতে শুরু করুন।

২) বেশ কিছু প্যাকেটজাত খাবার যেমন পাউরুটি, সস্, দই, ফলের রস সবকিছুতেই চিনি থাকে। তাই এর বদলে হাতে বানানো রুটি, টাটকা ফলের রস বানিয়ে খান। যেকোনো প্যাকেটজাত খাবার কেনার আগে উপকরণ দেখে তবেই কিনুন। চিনির বদলে গুড় বা মধু থাকলেও সতর্ক হোন।

৩) কর্ন সিরাপ, ম্যাপেল সিরাপ, মধু, গুঁড়ো দুধ, গুড়, ব্রাউন সুগার- সবকিছুতেই চিনি থাকে। তাই এ সব খাবারও বন্ধ করুন।

৪) প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস থাকলেও সতর্ক হোন। প্রক্রিয়াজাত খাবারেও ভালো মাত্রায় চিনি থাকে। তাই এই সব খাবারও বন্ধ করতে হবে।

৫) চিনির সাথে সাথে অনেকে কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি খাওয়াও বন্ধ করে দেন। তবে শারীরিক কার্যকলাপ পরিচালনার জন্য কিন্তু কার্বোহাইড্রেট প্রয়োজন। তাই পুষ্টিবিদর পরামর্শ ছাড়া কার্বোহাইড্রেট খাওয়া একেবারে বন্ধ করা উচিত নয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com