মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। এতে আরো পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মরহুম মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com