শুক্রবার, ১১:০১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাখিকে প্রথমবার দেখে ‘কেন্দে’ দিয়েছে লুবাবা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিনোদন জগতে ঠিকভাবে পা রাখার আগেই নানা কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছে সিমরান লুবাবা। এবার খবরের শিরোনাম হলো বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে।

সম্প্রতি দুবাইয়ে গেছেন লুবাবা ও তার পরিবার। সেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাকে হত্যা মামলার আসামি আরাভ খানের বাড়িতে ঘুরতে যান তারা। আরাভের বাড়িতেই বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে লুবাবার।

গতকাল বুধবার ফেসবুকে রাখির সঙ্গে ছবি ও রিল ভিডিও প্রকাশ করেন লুবাবা। যেখানে তাদের দু’জনকে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ধারণ করতে দেখা যায় বিতর্কিত আরাভ খানকে।

ওই ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায়, ‘আমি যখন রাখিকে প্রথমবার দেখেছি তখন কেন্দে দিয়েছি। এরপর রাখি জিজ্ঞেস করেন, কেন্দে দিয়েছি মানে? জবাবে লুবাবা বলেন, কান্না করে ফেলেছি।’

এদিকে অপর একটি ভিডিওতে আরাভ খানের সঙ্গে বসে কথা বলতে দেখা যায় লুবাবাকে। যেখানে আরাভ দাবি করেন, লুবাবার দাদা জনপ্রিয় অভিনয়শিল্পী কাদেরের সঙ্গে সুসম্পর্ক ছিল তার।

তিনি বলেন, আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতো আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে।

প্রসঙ্গত, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাকে হত্যার মামলার আসামি হয়েও দুবাইয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আরাভ। ব্যবসার আড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সম্প্রতি আরাভ খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি প্রবাসীদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন। ৩০ জন প্রবাসীকে ব্যবসার কথা বলে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com