শুক্রবার, ০৬:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার এবং নির্বাচনের দিনের অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন বলে জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, অন্যান্য পর্যবেক্ষকের সাথে যুক্তরাষ্ট্র একমত যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তিনি সহিংসতার তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে মিলারকে প্রশ্ন করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয়, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা এবং বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতারের সাথে জড়িত বাংলাদেশের জালিয়াতিপূর্ণ নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী।

এর জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধী সদস্যের গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা এখনো উদ্বিগ্ন। আমরা অন্য পর্যবেক্ষকদের সাথে একমত যে এসব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সব দল এতে অংশ না নেয়ায় আমরা দুঃখপ্রকাশ করছি। তাছাড়া নির্বাচনের সময় এবং নির্বাচনের কয়েক মাস আগে থেকে সহিংসতার নিন্দা করছি আমরা।

মিলার আরো বলেন, সহিংসতার খবরের বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত, হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি। এবং আমরা রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com